শাহ্জালাল ইসলামী ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের সম্মাননা
পল্লী ও কৃষিঋণ বিতরণে ২০১৪-২০১৫ অর্থবছরে ‘উল্লেখযোগ্য’ সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বাংলাদেশ ব্যাংকে এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী শাহ্জালাল ইসলামী ব্যাংকের হেড অব এসএমই ও এগ্রি ইনভেস্টমেন্ট আশফাকুল হকের হাতে সম্মাননা সনদ তুলে দেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা এবং কৃষিঋণ বিভাগের জিএম প্রভাস চন্দ্র মল্লিক উপস্থিত ছিলেন।
