২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনআরবি ব্যাংকের নতুন এমডি মেহমুদ হোসেন

এনআরবি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহমুদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 07:13 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে।

মেহমুদ হোসেন এর আগে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত মেহমুদ ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩২ বছরের পেশাগত জীবনে তিনি বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন।

মেহমুদ হোসেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের একজন সদস্য ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য।