এখানেই ডটকম-গ্রামীণফোনের চুক্তি
এখন থেকে ‘এখানেই ডটকম’ ব্রাউজ করতে কোনো ডেটা চার্জ লাগবে না গ্রামীণফোনের গ্রাহকদের।
অনলাইন ক্লাসিফায়েড ওয়েবসাইট এখানেই ডটকমের সঙ্গে শীর্ষ টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানটির এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির অধীনে নির্বাচিত কিছু আউটলেট থেকে ‘এখানেই ডটকম’ ব্যহারকারীদের সেবা দেবে গ্রামীণফোন।
গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইতাসির আজমান বলেন, “গ্রামীণফোন ও এখানেই ডট কমের মধ্যকার এ চুক্তি দেশে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধিতে সহায়ক হবে। আমরা এমন একটা উদ্যোগের অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত।”
“এই চুক্তি দেশে ইন্টারনেট ও অনলাইন ক্লাসিফায়েড ওয়েবসাইট ব্যবহারের বিস্তার ঘটবে। আমরা গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করেই এ সেবা নিয়ে আসছি,” বলেন এখানেই ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথান।
