২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইবিএআই এর সিইও হলেন আফতাব উদ্দিন

বিজিএমইএ’র গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিসের (সিইবিএআই) প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগ দিয়েছেন সাবেক সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আফতাব উদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 10:30 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

মঙ্গলবার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পোশাক শিল্পের দক্ষতা বৃদ্ধিতে সব রকমের প্রশিক্ষণ প্রদানসহ শিল্পের কৌশলগত উন্নয়ন নিয়ে গবেষণা করছে সিইবিএআই। আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলওর সহযোগিতায় এই সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।

বিজিএমইএ ২০২১ সালের মধ্যে তৈরি পোশাকশিল্পের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছে।

এই ঘোষণাকে বাস্তবরূপ দেওয়ার জন্য অন্যান্য উদ্যোগের পাশাপাশি বিজিএমইএ আইএলও’র সহযোগিতায় গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিস সিইবিএআই স্থাপন করে।