থেরাপ বিডি কর্মীদের বেতন ইবিএল অ্যাকাউন্টে
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং থেরাপ (বিডি) লিমিটেডের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ইবিএলের ভোক্তা ব্যাংকিং বিভাগ প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং থেরাপ (বিডি) লিমিটেডের মানব সম্পদ ও ভাইটাল অ্যাসেট বিভাগের পরিচালক মোহাম্মদ শামীম চৌধুরী চুক্তি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
