স্যামসাং ‘বালি ট্রিপ’ বিজয়ীর নাম ঘোষণা
কনজ্যুমার ইলেকট্রনিক্স কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স ঈদ-উল-ফিতর উপলক্ষে আয়োজিত ‘গ্র্যান্ড ইনভাইট’ অফারের তৃতীয় সপ্তাহের বালি ট্রিপ বিজয়ীর নাম ঘোষণা করেছে।
বৃহস্পতিবার স্যামসাং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তৃতীয় বিজয়ী মুজাম্মেল হক কুমিল্লার জেল রোডের র্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড শোরুম থেকে একটি স্যামসাং টেলিভিশন কিনে এই ট্রিপ জিতে নেন।
সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ’র কনজ্যুমার্স ইলেকট্রনিক্সের ম্যানেজার মো. সাইফুল ইসলাম এবং র্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (স্যামসাং অনুমোদিত ডিস্ট্রিবিউটর) প্রোডাক্ট ম্যানেজার সাইমুন সানজিদ স্যামসাং-এর ‘গ্র্যান্ড ইনভাইট’ মেগা অফারের তৃতীয় সপ্তাহের বালি ট্রিপ বিজয়ী মুজাম্মেল হককে পুরস্কার হস্তান্তর করেন।
ঈদ-উল-ফিতরের সাথেই শেষ হল স্যামসাং এর ‘গ্র্যান্ড ইনভাইট’ অফার। পুরো রমজান মাস জুড়ে গ্রাহকরা স্যামসাং-এর বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কিনে উপভোগ করেন এই অফার।
এতে গ্রাহকরা যেকোনো ইলেকট্রনিক্স পণ্য কিনে জিতে নেন তিনদিন দুইরাতের তিনটি বালি ট্রিপ (কাপল ট্রিপ) এবং প্রতিদিন একটি ৩২” কার্ভড টিভি। এই অফারটি প্রযোজ্য ছিল শুধু রমজান মাসে স্যামসাং অনুমোদিত স্টোরসমূহ থেকে কেনা পণ্যে।
স্যামসাং-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটরগুলো হচ্ছে - ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগস এবং সিঙ্গার।
