২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 06:03 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এ এজিএম অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজিএমে ২০১৫ সালের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং তার উপর নিরীক্ষকদের ও  পরিচালকদের প্রতিবেদন অনুমোদিত এবং লভ্যাংশ হিসাবে ১২ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়।

এছাড়া বিএসইসি ও অন্যান্য রেগুলেটরের অনুমোদন সাপেক্ষে পরিশোধিত মূলধনে প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে এজিএমে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক এবং শেয়ার মালিকরা উপস্থিত ছিলেন।