২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসএমএ পুরস্কার পেল ডায়ালগ আজিয়াটার সিইও

এশিয়ার মোবাইল টেলিযোগাযোগ শিল্পে অবদানের জন্য আজিয়াটার দক্ষিণ এশিয়ার রিজিওনাল সিইও ও শ্রীলঙ্কার ডায়ালগ আজিয়াটা পিএলসি’র গ্রুপ সিইও হ্যানস বিজয়াসুরিয়াকে পুরস্কৃত করেছে জিএসএমএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 08:11 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

রোববার মোবাইল ফোন অপারেটর রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মোবাইল টেলিযোগাযোগ শিল্পের বৈশ্বিক সংগঠন জিএসএমএ এই প্রথমবারের মত পুরস্কারটি প্রদান করল।

আজিয়াটা রবি’র মূল কোম্পানি।

এশিয়ার অধিবাসী, ব্যবসা ও সমাজকে এগিয়ে নেওয়ার জন্য ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা সমন্বিত পর্যায়ে তাৎপর্যপূর্ণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও জামালুদ্দিন ইব্রাহিম বলেন, “এ পুরস্কার বিজয়সুরিয়ারই প্রাপ্য। ডায়ালগ এর বেশ কয়েকটি উদ্ভাবনী সেবা টেলিযোগোযোগ শিল্পে অনন্য হিসেবে বিবেচিত হয়েছে। আমরা তার সাফল্যে গর্বিত এবং সামনের দিনগুলোতে তার উত্তরোত্তর অগ্রগতি কামনা করছি।”