অনলাইন পেমেন্ট: ইবিএল-এমটিএল চুক্তি
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও মীর টেকনোলজিস লিমিটেডের (এমটিএল) মধ্যে অনলাইন পেমেন্ট চুক্তি হয়েছে।
সম্প্রতি ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির ফলে এমটিএল ওয়েব মার্চেন্টরা অনলাইনে পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে ডাইনার্স ক্লাব, মাস্টারকার্ড, ভিসা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন।
ইবিএল ভোক্তা ব্যাংকিং প্রধান এম. নাজিম আনোয়ার চৌধুরী এবং এমটিএলের প্রধান নির্বাহী রাফি আলম চুক্তিতে সই করেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
