জিপি মিউজিকে ‘ঈদ ১০০’
ঈদ সামনে রেখে একশটিরও বেশি নতুন গানের নিয়ে এসেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীনফোনের মিউজিক স্ট্রিমিং সার্ভিস জিপি মিউজিক।
‘ঈদ ১০০’ নামের আয়োজনে শাফিন আহমেদ, কুমার বিশ্বজিত, বাপ্পা মজুমদার, তাহসান, জুলি, বালাম, ফুয়াদ, ন্যান্সি, কনা, জয় শাহরিয়ার, অদিতি, মালা, ইমরান, মিনার, প্রীতমসহ জনপ্রিয় শিল্পীদের একাধিক গান থাকছে।
গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
‘অফুরন্ত উৎসব, অফুরন্ত সঙ্গীত’ থিমের ঈদ ১০০-র রিলিজ তালিকায় আরও থাকবে ব্যান্ডদল আর্টসেলের একটি নতুন গান এবং অবসকিউর ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ক্র্যাক প্লাটুন’।
মোবাইল ফোনের পাশাপাশি গ্রাহকরা জিপি মিউজিকের ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে গানগুলো শুনতে পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
