২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২১তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 10:20 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

বুধবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান জয়নুল হক সিকদার।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ সাধারণ সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ব্যাংকের অনুমোদিত মূলধন ১৭৫০ কোটি টাকা থেকে তিন হাজার কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেন। অন্যদিকে বার্ষিক সাধারণ সভায়  ২০১৫ সালের হিসাবের ভিত্তিতে ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেন।

সাধারণ সভায় ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, রন হক সিকদার ও মাবরুর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক আনোয়ার হোসেন ও এ কে এম এনামুল হক শামীম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এফ এম শরিফুল ইসলাম, কোম্পানি সচিব ও উপব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।