প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আইএফআইসি ব্যাংকের অনুদান
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিয়েছে আইএফআইসি ব্যাংক।
মঙ্গলবার আইএফআইসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য দুই কোটি টাকার চেক হস্তান্তর করেন।
এ সময়ে ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
