রবি ইয়ন্ডার অ্যাপে তারকা শিল্পীদের গান
ঈদকে সামনে রেখে মিউজিক প্ল্যাটফরম ‘রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপে’ মুক্তি পেয়েছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের গান।
অপারেটরটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এর মধ্যে রয়েছে এলআরবি, অর্থহীন, বাপ্পা মজুমদার, হাবিব, এলিটা, শূণ্য, নেমেসিস, চিরকুট, কণা ও জুয়েল মোরশেদের গান বা অ্যালবাম।
এবার ঈদের দীর্ঘ ছুটিতে সঙ্গীতপ্রেমীদের জন্য গানগুলো উপভোগ্য হবে বলে আশা করছে মোবাইল অপারেটর রবি।
গত ২৪ মে চালু হওয়া অ্যাপটি ইতোমধ্যে দেশিবিদেশি গানের ভক্তদের মনে জায়গা করে নিয়েছে বলে জানায় রবি।
আগামী ৭ জুলাই পর্যন্ত রবি’র গ্রাহকদের পাশাপাশি অন্য অপারেটরের গ্রাহকরাও বিনামূল্যে অ্যাপটি ব্যবহার ও ডাউনলোড করতে পারবেন।
প্রোমোশনাল পিরিয়ড শেষ হওয়ার পর গানের এই বিশাল সম্ভার উপভোগ করতে গ্রাহকদের সক্রিয় রবি ডাটা প্ল্যান থাকতে হবে।
