২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার বিটিএস স্থাপনের মাইলফলক গ্রামীণফোনের

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ১০ হাজার থ্রিজি বিটিএস স্থাপনের মাইলফলক অতিক্রম করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2016, 06:15 PM

Updated : 11 Oct 2022, 08:25 PM

রোববার হোটেল সোনারগাও এ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ১০ হাজার তম বিটিএসটি চালু করেন।

প্রতিমন্ত্রী এই সাফল্যের জন্য গ্রামীণফোনকে অভিননদন জানিয়ে বলেন, “এর ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন আরো একধাপ এগিয়ে গেল।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, খুব শিগগিরই দেশে ফোরজি সেবা চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি বলেন,"পাঁচ মাস আগে আমরা অতি দ্রুতগতিতে থ্রিজি নেটওয়ার্ক বিস্তারের চ্যালেঞ্জ নিয়েছিলাম। আমাদের বিনিয়োগ আর আমাদের সাফল্য আজ শুধু গ্রামীণফোনের নয়। এই ১০ হাজার বিটিএস এখন একটি জাতীয় সাফল্য এবং আমরা বাংলাদেশের সাথে ভাগাভাগি করে নিতে চাই।"

উদ্বোধনের পর ১০ হাজারতম বিটিএসে কর্মরত গ্রামীণফোন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন সিইও।