চরকা টেক্সটাইলের বিএস ওএইচএসএএস সনদ অর্জন
কারখানায় উচ্চমানের কর্মপরিবেশের স্বীকৃতি হিসেবে সম্প্রতি ব্রিটিশ স্ট্যান্ডার্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাসেসমেন্ট সিরিজ (বিএস ওএইচএসএএস) সনদ পেয়েছে তৈরি পোশাক কোম্পানি চরকা টেক্সটাইল।
প্রাণ-আরএফএল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান চরকা টেক্সটাইল সম্পূর্ণ রপ্তানিমুখী। ২০১৩ সালে নরসিংদীতে এর যাত্রা শুরু হয়।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে চরকা টেক্সটাইলসহ ২১টি পোশাক কারখানার প্রতিনিধিদের কাছে এই সনদ তুলে দেওয়া হয় বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চরকা টেক্সটাইল লিমিটেডের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন প্রাণ গ্রুপের পরিচালক ইলিয়াছ মৃধা।
চরকা টেক্সটাইল বলছে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে প্রথমবারের মতো এই কারখানাসমূহ আন্তর্জাতিক মানদণ্ডের বিএস ওএইচএসএএস ১৮০০১:২০০৭ সনদ অর্জন করল।
সনদ প্রদান অনুষ্ঠানে শ্রম সচিব মিকাইল শিপার, বিজিএমইএর সহ-সভাপতি ফারুক হাসান ও বাংলাদেশ জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের ফার্স্ট সেক্রেটারি রজওইথা আমেলস উপস্থিত ছিলেন।
