বাবার জন্য জেতার সুযোগ দিচ্ছে বাংলালিংক
মোবাইল ফোন অপারেটর বাংলালিংক বাবা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন গাড়ি জিতে নেওয়ার সুযোগ।
বাংলালিংক ‘ফাদার্স ডে উইন এ লাক্সারিয়াস কার কন্টেস্ট’ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বাবার জন্য সম্পূর্ণ নতুন টয়োটা ভিটজ্ গাড়ি জেতার সুযোগ।
বাংলালিংক রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই প্রতিযোগিতা আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে।
রেজিস্ট্রেশন করার পরে এসএমএসের মাধ্যমে গ্রাহকরা বাবা দিবস সম্পর্কিত প্রশ্ন পাবেন এবং উত্তর দেওয়ার মাধ্যমে পয়েন্ট অর্জন করবেন।
গ্রাহকরা প্রতিটি সঠিক উত্তরের জন্য দুই পয়েন্ট পাবেন এবং ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা হবে না।
প্রতিটি এসএমএসের চার্জ দুই টাকা (ভ্যাট, সাপ্লিমেনটারি ডিউটি,এবং সাপ্লিমেনটারি চার্জ প্রযোজ্য)।
প্রতিযোগিতা শেষে যে গ্রাহক সবার আগে ৫০ হাজার পয়েন্টে অর্জন করবেন, তিনি তার বাবার জন্য একটি বিলাসবহুল টয়োটা ভিটজ্ গাড়ি পাবেন।
৫০ হাজার পয়েন্টে পৌঁছানো বাকি গ্রাহকরা ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট পাবেন। ক্যাম্পেইন শেষে সব বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।
