ফ্যাশন হাউজ ‘রঙ বাংলাদেশ’র শাখা বগুড়ায়
ফ্যাশন হাউজ ‘রঙ বাংলাদেশ’ বগুড়ায় তাদের ১৩তম শাখা চালু করেছে।
বগুড়ার শহীদ আব্দুল জব্বার সড়কের কালীমন্দির মোড়ে বৃহস্পতিবার বিকাল ৪টায় নতুন এ শাখার উদ্বোধন করা হয় বলে প্রতিষ্ঠানটির পক্ষে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ‘রঙ’ নতুন বছরের শুরুতে ‘রঙ বাংলাদেশ’ হিসেবে আত্মপ্রকাশের পর পুরনো শাখাগুলোর সঙ্গে তার ১৩তম শাখা সংযোজন করেছে।
শাখাটির উদ্বোধন করেন রঙ বাংলাদেশ এর কর্ণধার সৌমিক দাস । সেখানে রঙ বাংলাদেশ এর সিওও অভিজিৎ রায়সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বগুড়ার আউটলেটেও ভোক্তারা তাদের পছন্দের প্রতিটি ফ্যাশন পণ্য পাবেন। পোশাক, অ্যাকসেসরিজ, হোমটেক্সটাইল ইত্যাদি থাকবে নতুন আয়োজন ও আঙ্গিকে।
দুই দশকেরও বেশি সময় ধরে রঙ ফ্যাশনপ্রিয় বাঙালিকে তাদের পোশাক আর অ্যাকসেসরিজ দিয়ে রাঙিয়ে এসেছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
