চপ্পল, পাদুকার মূসক প্রত্যাহারের দাবি
দরিদ্র মানুষদের কথা বিবেচনা করে প্লাস্টিক ও রবারের হাওয়াই চপ্পল ও পাদুকার ওপর আরোপিত মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি।
রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, “এতোদিন আমাদের ১২০ টাকা মূল্যসীমা পর্যন্ত প্লাস্টিক ও রবারের হাওয়াই চপ্পল ও পাদুকা ভ্যাট অব্যহতির সুবিধা ছিল। আগামী অর্থবছরে এর ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
“এসব যারা প্রস্তুত করে তারা গরিব, যারা ব্যবহার করে তারাও গরিব। সুতরাং যদি কর আরোপ করা হয় তাহলে দরিদ্র মানুষরাই ক্ষতিগ্রস্ত হবে।”
বাংলাদেশে রিসাক্লিংভিত্তিক হাওয়াই চপ্পল ও প্লাস্টিকের পাদুকা তৈরির মোট ৫০০টি কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কাজ করছেন বলে জানান সাখাওয়াত।
