স্বীকৃতি পেলেন রবি’র মেধাবী কর্মীরা
কয়েক বছরের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কার্যক্রম শেষে রবি একসেলারেটেড ডেভলপমেন্ট প্রোগ্রামের (আরএডিপি) আওতায় এবছর ২৮ জন কর্মকর্তাকে তাদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি।
বৃহস্পতিবার রাজধানীর রবি করপোরেট অফিসে ট্যালেন্ট গ্রাজুয়েশন সেরেমনি ২০১৬’তে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অপারেটর রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত কয়েক বছরে এই কর্মকর্তারা তাদের দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
রবি’র ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট টিম এই সমাবর্তনের আয়োজন করে যার আহ্বায়ক ছিলেন রির্সোসিং অ্যান্ড এমপ্লয়ার্স ব্র্যান্ডিংয়ের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান।
অনুষ্ঠানে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যন্ড সিইও সুপুন বীরাসিংহে, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিনান্সিয়াল অফিসার ইয়াপ ওয়াই ইপ, চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোরশেদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১১ সাল থেকে শুরু হওয়া আরএডিপি প্রোগ্রামে কোনো কর্মকর্তা মনোনীত হলে তিনি একটি কঠোর উন্নয়ন কর্মসূচির আওতায় কাজ করেন এবং তাকে বিভিন্ন কৌশলগত প্রকল্প দেওয়া হয়, যার মাধ্যমে তার নেতৃত্বের গুণাবলী আরও বিকশিত হয় বলে জানায় রবি।
