২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় বিকাশে কেনাকাটায় ‘ক্যাশ ব্যাক’

রমজান মাসে দেশের ১৬ হাজারের বেশি দোকানে কেনাকাটার মূল্য বিকাশ-এর মাধ্যমে পরিশোধ করলে সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 06:33 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

মোবাইলে ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, এই অফারের আওতায় গ্রাহকরা দেশের ৬১টি নামি ব্র্যান্ডের ৬৪৭টি আউটলেটের পাশাপাশি পাড়া বা মহল্লার ক্ষুদ্র দোকানেও বিকাশ দিয়ে কেনাকাটা করে ক্যাশ ব্যাক উপভোগ করতে পারবেন।

পহেলা রমজান থেকে শুরু হওয়া ‘অফারটি’ চলবে ঈদুল ফিতরের দিন পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশ দিয়ে কেনাকাটায় অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। গ্রাহক মূল্য পরিশোধ করার পরবর্তী দুই কর্মদিবসের মধ্যেই তার বিকাশ একাউন্টে ক্যাশ ব্যাক অ্যামাউন্ট জমা হবে।

এজন্য বিকাশ ব্যবহারকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এরপর বেশ কিছু ধাপ অনুসরণ করে এই সেবা গ্রহণ করা যাবে।

বিকাশ একাউন্ট খোলা একদম ফ্রি। যে কোনো পূর্ণবয়স্ক ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের অনুলিপি এবং দুই কপি ছবি দিয়ে বিকাশ এর যে কোনো ‘এজেন্ট পয়েন্ট’ থেকে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। বর্তমানে দেশজুড়ে বিকাশ এর এক লাখ ২০ হাজারের বেশি এজেন্ট রয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে সেবা দিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মানি ইন মোশন, বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর যৌথ মালিকানাধীন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান হচ্ছে বিকাশ।

পুরনো খবর:

বিকাশের ‘বৈশাখী অফার’ ২০% ক্যাশ ব্যাক