বিকাশের ‘বৈশাখী অফার’ ২০% ক্যাশ ব্যাক
পহেলা বৈশাখে ২০ শতাংশ ‘ক্যাশ ব্যাক’ অফার দিয়েছে মোবাইলভিত্তিক ফিনানসিয়াল সার্ভিস বিকাশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত ৫৬টি ব্রান্ডের ৪৪১টি দোকানে কেনাকাটার মূল্য বিকাশ দিয়ে পরিশোধ সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত অর্থ ফেরত পাবেন গ্রাহকরা।
এই অফারে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- আড়ং, ইয়েলো, ক্যাটস আই, লোটো, মেনজক্লাব, গ্রামীণ ইউনিক্লো, মনসুন রেইন, জেন্টল পার্ক, সেইলর, দর্জিবাড়ী, আম্বার লাইফস্টাইল, হ্যান্ডিবাজার, ওম্যান্স ওয়ার্ল্ড, স্বপ্ন, মীনাবাজার, ডেইলি শপিং, প্রিন্সবাজার, কেইমু ডট কম বিডি, আজকেরডিল ডট কম, আইফেরি ডট কম, চালডাল ডট কম, রকমারি ডট কম, বিডিশপ ডট কম, বিপণীডটকম, বাগডুম ডট কম এবং প্রিয়শপ ডট কম।
গত ৫ এপ্রিল থেকে এই অফার শুরু হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিকাশ জানিয়েছে, এই অফারে কেনাকাটার জন্য ক্রেতাকে কোনো চার্জ দিতে হবে না। বিকাশ ব্যবহারকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে গিয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে।
