২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএলের ২৮ পরিবেশকের ওমরাহ পালন

প্রতিষ্ঠানের ২৮ জন পরিবেশককে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছে আরএফএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 07:41 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওমরাহ পালন উপলক্ষে পরিবেশকরা সপরিবারে ১০ দিন সৌদি আরব সফর করেন।

আরএফএল পরিচালক আরএন পলকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপণনে উৎসাহিত করতে প্রতিবছরই কোম্পানির পক্ষ পরিবেশকদের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ দেওয়া হয়। এ বছর পরিবেশক ও তাদের পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে ওমরাহ পালনের ব্যবস্থা ছিল।

আরএফএল ইলেকট্রনিক্সের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ ও আরএফএল প্লাস্টিকের মহাব্যবস্থাপক (বিক্রয়) জাহাঙ্গীর আলম পরিবেশকদের সফরসঙ্গী ছিলেন।