২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএল কার্ডধারীদের জন্য কিস্তিতে এমিও ওয়াটার পিউরিফায়ার

সুদবিহীন মাসিক কিস্তিতে এমিও ওয়াটার ট্রিটমেন্ট এর পানি পরিশোধন যন্ত্র কিনতে পারবেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড- ইবিএল’র ক্রেডিট কার্ডধারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 09:28 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইবিএল।

এতে বলা হয়, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ভোক্তা ব্যাংকিং বিভাগ প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং এমিও ওয়াটার ট্রিটমেন্ট লিমিটেডের পরিচালক মুজিবর রহমান সম্প্রতি ঢাকায় একটি জিপ (জিরো পার্সেন্ট ইন্সটলমেন্ট প্ল্যান) চুক্তি করেছেন।

এর ফলে ইবিএল ক্রেডিট কার্ডধারীরা এমিও ওয়াটারের বিভিন্ন ধরনের ওয়াটার পিউরিফায়ার কেনার ক্ষেত্রে তিন থেকে ১২টি সুদবিহীন মাসিক কিস্তি সুবিধা পাবেন।