ইন্টারনেট সেবা নিতে রবি-ড্যানিস ফুডস চুক্তি
ইন্টারনেট সেবা নিতে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে ড্যানিস ফুডস লিমিটেডের কর্পোরেট চুক্তি সই হয়েছে।
মঙ্গলবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তির আওতায় বিশেষ এন্টারপ্রাইজ সলিউশনস, কল রেট, ক্লোজড ইউজার গ্রুপ সুবিধা ও ভ্যালু অ্যাডেড সার্ভিসসহ ইন্টারনেট সুবিধা পাবে ড্যানিস।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুপুন বীরাসিংহে ও ড্যানিস ফুডসের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ড্যানিস ফুডসের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মাহমুদ আলী, ট্রেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের হেড মো. শফিকুল ইসলাম ও এস্টেট জেনারেল ম্যানেজার মো. সদরুল হুদা এবং রবির এন্টারপ্রাইজ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন ও ম্যানেজার মো. ইমরুল শাহিদ উপস্থিত এসময় উপস্থিত ছিলেন।
