২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ব্যাংকের ডেবিট কার্ডে পিকাসো রেস্তোরাঁয় ছাড়

ঢাকার তেজগাঁওয়ের পিকাসো রেস্টুরেন্টে খাবারে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ডধারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 07:23 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

সোমবার দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়।

শাহজালাল ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের বিজনেস ডেভলপমেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মুশতাক আহমেদ ও পিকাসো রেস্টুরেন্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাসউদ চৌধুরী চুক্তিতে সই করেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বিজনেস ডেভোলপমেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগের সহ-সভাপতি আমির উদ্দিন চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।