২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকা-কোলার সেহরি ও ইফতার ‘অফার’

রমজান মাস জুড়ে সেহরি ও ইফতারকে কেন্দ্র করে বিভিন্ন অফার ঘোষণা করেছে কোমল পানীয় কোকা-কোলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 07:21 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

তাদের এই আয়োজনের সহযোগী থাকছে খাবার সংক্রান্ত ওয়েব পোর্টাল ঢাকা ফুডিজ ও বেসরকারি রেডিও স্টেশন রেডিও ফুর্তি।

সোমবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা রমজান অফার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

ঢাকা ফুডিজ এর প্রতিষ্ঠাতা আশিকুর রহমান জানান, নগর জীবনের ব্যস্ততা ও যানজটের কারণে অনেক সময় সবার পক্ষে ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হয় না। তাই বেশ কয়েক বছর ধরে চলছে সেহরি পার্টি।

“কোকা-কোলার সহযোগিতায় এর আগেও এধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এবছর আরও বড় পরিসরে ২৪ ও ২৫ জুন বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেহরি নাইটের আয়োজন করা হবে।”

অনুষ্ঠানে জানানো হয়, সেহরি নাইটসে একই ছাদের নিচে ঢাকার বিখ্যাত সব রেস্টুরেন্টগুলো তাদের আয়োজন নিয়ে সমবেত হবে। এছাড়া পুরো রমযান মাসজুড়ে কিছু নির্ধারিত রেস্টুরেন্টের সেহরি আয়োজনে থাকবে কোকাকোলার অফার।

বাসায় ইফতার

রমযানের প্রথম দিন থেকে ২২ রমযান পর্যন্ত ইফতারের আগে রেডিও ফুর্তিতে থাকছে কুইজ প্রতিযোগিতা। প্রতিদিন বিজয়ী একজনের বাসায় চলে যাবে কোকাকোলার সৌজন্যে ইফতার।

রেডিও ফুর্তির চিফ অপারেটিং অফিসার মো. রেজাউল করিম জানান, রেজিও ফুর্তির শ্রোতারা তাদের নাম ঠিকানা উল্লেখ করে প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিয়ে ইফতার প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিদিন একজন বিজয়ীর বাসায় পরিবারের সবার জন্য পাঠানো হবে ইফতার।

এছাড়া বাসায় সেহরি প্রতিযোগিতার ২২ জন বিজয়ী উদীয়মান ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের সঙ্গে ঈদের পরে একদিন আড্ডায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলেও জানান কোকো-কোলা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শাদাব আহমেদ খান।