উৎপাদন ও মজুদ বাড়িয়েছে ওয়ালটন
রমজানে গ্রাহক চাহিদা বিবেচনায় উৎপাদন ও মজুদ ব্যবস্থাপনা বাড়ানোর কথা জানিয়েছে দেশীয় ইলেক্ট্রনিক ব্র্যান্ড ওয়ালটন।
গত বছরের তুলনায় এবার রমজানে ৪০ শতাংশ বেশি পণ্য বিক্রির লক্ষ্য রয়েছে কোম্পানিটির।
ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছর রোজা এবং ঈদের সময় ওয়ালটনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স বিক্রি অনেক বেড়ে যায়। অনেক সময় ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে গিয়ে হিমশিম খেতে হয়। এজন্য এবার পর্যাপ্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন বাড়ানো হয়েছে।
ওয়ালটন বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, ঈদ সামনে রেখে নতুন ৭ মডেলের রেফ্রিজারেটর, ফ্রিজ ও ফ্রিজার বাজারে নিয়ে আসছে ওয়ালটন।
বাজারে এসেছে ওয়ালটনের সর্বাধুনিক ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ। এর ফলে ফ্রিজের বিদ্যুৎ খরচ কমেছে বহুলাংশে। কম্প্রেসার হয়েছে দীর্ঘস্থায়ী। ইনভার্টার প্রযুক্তির ফ্রিজের ক্ষেত্রে কম্প্রেসারে ১০ বছরের গ্যারান্টি দেয়া হচ্ছে।
রমজানের জন্য প্রায় দেড় লাখ ফ্রিজের মজুদ গড়ে তোলা হয়েছে বলেও জানিয়েছে ওয়ালটন।
এমদাদুল বলেন, “গত বছরের তুলনায় এবারের রোজায় ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত কিছুদিনের বিক্রির প্রবণতা থেকে ধারণা করা হচ্ছে টার্গেটের চেয়েও বেশি বিক্রি হতে পারে।”
