২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে ঢাকায়

লাইফস্টাইল এবং নিত্যপ্রয়োজনীয় ও প্রযুক্তি পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী চলছে ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 11:32 PM

Updated : 11 Oct 2022, 08:18 PM

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসের (সেমস্ গ্লোবাল) আয়োজনে মঙ্গলবার শুরু হওয়া এই মেলা শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সেমসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ নামক সিরিজ মেলাটি এশিয়ার বিভিন্ন দেশে আয়োজন করা হয়।

ঢাকায় এবারের মেলায় এশিয়ার ১০টি দেশ থেকে প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ১০ম এই আয়োজন লাইফস্টাইল এবং নিত্যপ্রয়োজনীয় ও প্রযুক্তি পণ্যের উৎপাদন ও সরবরাহকারীদের জন্য যথাযথ এক মঞ্চ।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মায়ানমার, ভুটান, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে ক্রেতা-বিক্রেতারা এখানে জড়ো হবেন।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই মেলা।