২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া ব্যবসায়ীদের সঙ্গে ইবিএল-এসএমই ফাউন্ডেশনের মতবিনিময়

চট্টগ্রামের চামড়াজাত পণ্য উৎপাদনকারীদের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ বিষয়ে মতবিনিময় করেছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ইবিএল।

প্রায় ৪০ জন ক্ষুদ্র উদ্যোক্তা এ সভায় অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার মূল উদ্দেশ্য ছিল উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ ও ব্যবসার পথ খুঁজে বের করা।

দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চামড়াশিল্পের উদ্যোক্তাদের স্বল্প সুদে অর্থায়নের লক্ষ্যে ইবিএল ও এসএমই ফাউন্ডেশন সম্প্রতি একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।

ইবিএল এসএমই বিভাগের প্রধান মো. খোরশেদ আলম, ব্যবসা বিভাগের প্রধান আনোয়ার ফারুক তালুকদার, এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার এবং চামড়াজাত পণ্য সমিতির নেতারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।