২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৬৬৮তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 06:56 PM

Updated : 12 Apr 2022, 02:10 AM

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, পরিচালক মোহাম্মদ ইউনুছ, মহিউদ্দিন আহমেদ, ফকির আখতারুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন ও আব্দুল আজিজ সভায় উপস্থিত ছিলেন।