২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলথ অ্যান্ড হোপে নতুন পরিচালনা পর্ষদ

ডা. মোস্তফা হোসেন চৌধুরীকে (লেলিন) চেয়ারম্যান ও ডা. পংকজ কান্তি সূত্রধরকে ব্যবস্থাপনা পরিচালক করে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ১২ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 08:06 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

রাজধানীর পান্থপথে হাসপাতাল প্রাঙ্গণে দুদিনের বার্ষিক সাধারণ সভা শেষে রোববার নতুন পর্ষদ গঠন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডা. মোস্তফা হোসেন চৌধুরীর নেতৃত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের (অর্থ) প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে ডা. এবিএম জামাল ও ডা. মো. আনোয়ারুল করিম।

পরে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়।