আইইউবিতে ব্যবসা ও অর্থনীতি নিয়ে সম্মেলন
ব্যবসা ও অর্থনীতি বিষয়ক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি)।
শনিবার বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন অনুষদ এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘অগ্রসরমান অর্থনীতির টেকসই উন্নয়নে নীতিমালার প্রভাব’।
সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী।
সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন আইইউবির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন।
বক্তব্য রাখেন আইইউবির স্কুল অব বিজনেস অনুষদের ডিন এবং সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক সারোয়ার উদ্দিন আহমেদ।
সম্মেলনে দেশ-বিদেশের ৪৫ জন অংশ নেয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
