ইবিএল কার্ডে কিস্তিতে জুয়েলারি কেনার সুযোগ
সুদহীন মাসিক কিস্তিতে আল-হাসান ডায়মন্ড গ্যালারির জুয়েলারি কেনার সুযোগ পাবেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ক্রেডিট কার্ডধারীরা।
ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
সম্প্রতি প্রতিষ্ঠানটির ভোক্তা ব্যাংকিং বিভাগ প্রধান নাজিম আনোয়ার চৌধুরী ও আল-হাসান ডায়মন্ড গ্যালারির মালিক মো. খাইরুল হাসানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।
