২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার এশিয়ায় ছাড় পাবেন রবি গ্রাহকরা

এয়ার এশিয়া আর্ন্তজাতিক ফ্লাইটে রুটে ভ্রমণে ধন্যবাদ কর্মসূচির আওতায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন মোবাইল ফোন অপারেটর রবি’র গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 07:10 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেডের লয়ালটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং বাংলাদেশে এয়ার এশিয়ার অনুমোদিত জিএসএ টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর ও সিইও মোরশেদুল আলম চাকলাদার এ বিষয়ে একটি চুক্তি করেছেন।

রোববার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তির আওতায় রবি’র প্লাটিনাম এইস, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার গ্রাহকরা ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে এয়ার এশিয়ার টিকিটে ১০ শতাংশ (বেস ফেয়ার) ছাড়সহ অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইনের সুবিধা নিতে পারবেন।

‘সিএটি’ লিখে ১২১৩ নম্বরে এসএমএস করে ধন্যবাদ কর্মসূচি’র আওতায় নিজের অবস্থান জানতে পারবেন গ্রাহকরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র লয়ালটি অ্যান্ড উইনব্যাক ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় এবং টোটাল এয়ার সার্ভিস লিমিটেডের ডিরেক্টর আনোয়ারুল আবেদীন ও মো. আতিকুর রহমান (মাসুদ)।