২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাক্সাস’র সঙ্গে হুয়াওয়ের চুক্তি

বাংলাদেশে ব্যবসায়িক প্রচার ও প্রসারে মিডিয়া এজেন্সি ম্যাক্সাস’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সল্যুশন সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 07:34 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এ বিষয়ে ম্যাক্সাস’র পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইরেশ যাকের এবং হুয়াওয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ডিভাইস ডিরেক্টর ইংমার ওয়্যাং চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ম্যাক্সাসের অ্যাসিটেন্ট ডিরেক্টও রাহাত সোহেল ও অ্যাসিটেন্ট ম্যানেজার রাতিন পিংকু উপস্থিত ছিলেন।

ম্যাক্সাস বাংলাদেশের মিডিয়া ইনভেস্টমেন্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। ২০০৫ সাল থেকে ম্যাক্সাস বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে।