২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমিং গ্রাহকদের জন্য ‘রবি ট্রাভেলার’ অ্যাপ

রোমিং গ্রাহকদের বিশেষ সেবা দিতে প্রথমবারের মত নতুন একটি অ্যাপ চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 05:02 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রবি ট্রাভেলার’ নামের এই অ্যাপটির গ্রাহকরা স্থানীয় ও রোমিং ইউসেজ চেক করা এবং রোমিং প্যাকেজ সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

এছাড়া ভ্রমণেচ্ছু দেশগুলোর রোমিং রেট, বিভিন্ন রোমিং প্যাকেজ থেকে পছন্দেরটি বেছে নেওয়া এবং প্যাকেজটি গ্রহণ করার সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

মোবাইল টেলিযোগাযোগ সেবার বাইরে বিশ্বজুড়ে বিভিন্ন হোটেলের খোঁজ-খবর এবং নিজের পছন্দের হোটেল  বুক করতে পারবেন গ্রাহকরা। বিভিন্ন দেশের ফ্লাইটের তথ্যও পাওয়া যাবে এই অ্যাপটির মাধ্যমে।

এছাড়া অ্যাপটি ব্যবহার করে ভ্রমণকালে ট্যাক্সি ভাড়া করার পাশাপশি কাছাকাছি রেঁস্তোরা ও কফি শপের খোঁজ-খবর এবং আকর্ষণীয় স্থানগুলো সম্পর্কে জানতে পারবেন গ্রাহকরা।

অ্যাপটি ব্যবহার করে গ্রাহকরা তাদের মতামত, প্রশ্ন ও অভিযোগও পাঠাতে পারবেন। এছাড়া এর মাধ্যমে আন্তর্জাতিক রোমিং সেবা গ্রহণ সংক্রান্ত তথ্য এবং রবি রোমিং হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা।

গুগল প্লে স্টোর http://bit.ly/ATraveler থেকে অ্যাপটি সহজেই ডউনলোড করা যাবে।

অ্যাপটি বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা গেলেও কয়েক সপ্তাহের মধ্যে অ্যাপল গ্রাহকদের জন্য অ্যাপটির আইওএস ভার্সন চালু করা হবে।