২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ঋণে কেন্দ্রীয় ব্যাংকের স্বীকৃতি পেল ইবিএল

কৃষি ঋণ বিতরণে ২০১৪-১৫ অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 07:18 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ইবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারের হাতে প্রশংসাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

এ নিয়ে পর পর পাঁচবার ইবিএল এই স্বীকৃতি লাভ করেছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল এসএমই বিভাগ প্রধান মো. খোরশেদ আলম এবং সিআরএম বিভাগ প্রধান ওসমান রাশেদ মুঈন।

ইস্টার্ণ ব্যাংক তাদের ইবিএল কৃষিঋণ ও ইবিএল প্রযুক্তি কর্মসূচির আওতায় গ্রামীণ শাখাগুলোর মাধ্যমে কৃষকদের মাঝে সরাসরি ঋণ বিতরণ করে থাকে। এছাড়াও ইবিএল, এমএফআইয়ের মাধ্যমে ক্রেডিট হোলসেল কর্মসূচির আওতায়ও কৃষি ঋণ দেয়।