২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন পণ্য আরও সহজ কিস্তিতে

কোনো বাড়তি চার্জ ছাড়াই গায়ে লেখা মূল্যে ছয় মাসের কিস্তিতে পণ্য বিক্রি করবে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বুধবার ওয়ালটন মিডিয়া কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানায় ওয়ালটন কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ওয়ালটন পণ্য সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ ৩৬ মাসের কিস্তিতে পাওয়া যাচ্ছে সারা দেশের প্লাজাগুলোতে। এইচএমআরপি (হায়্যার পারচেজ) মূল্যে কিস্তিতে পণ্য কেনার মেয়াদও ছয় মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হয়েছে।

এছাড়া শর্ত সাপেক্ষে রয়েছে ১৮ ও ৩৬ মাসের কিস্তি সুবিধাও। গ্রাহকরা ডাউনপেমেন্ট দিয়ে সর্বোচ্চ তিন বছরের কিস্তিতে কিনতে পারছেন ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস।

ওয়ালটন প্লাজা সেলস ও ডেভলপমেন্ট বিভাগের সিনিয়র অতিরিক্ত পরিচালক কামাল হোসেন জানান, এর আগে ৬ মাসের কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদেরকে নগদ মূল্যের সাথে নাম মাত্র সার্ভিস চার্জ যুক্ত হতো। কিন্তু, এখন সেই সার্ভিস চার্জও দিতে হবে না।

সংবাদ সম্মেলনে ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড এডমিন) এসএম জাহিদ হাসানসহ শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।