ইলেক্ট্রো মার্টের পণ্য কেনায় ১৫% ছাড় রবি গ্রাহকদের জন্য
মোবাইল ফোন অপারেটর রবি’র ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহকরা আর্ন্তজাতিক ইলেক্ট্রনিক পণ্য প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহকরা ইলেক্ট্রো মার্টের যে কোনো পণ্য কেনায় ১৫ শতাংশ ছাড় পাবেন। নগদ অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য কিনতে পারবেন গ্রাহকরা।
এজন্য ‘সিএটি’ লিখে ১২১৩ নম্বরে এসএমএস করে ধন্যবাদ কর্মসূচির আওতায় রবি গ্রাহকরা তাদের অবস্থান জানতে পারবেন।
সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেডের লয়ালটি অ্যান্ড উইনব্যাক বিভাগের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ডিরেক্টর সাজ্জাদ-উন-নেওয়াজ এ বিষয়ে একটি চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র লয়ালটি অ্যান্ড উইনব্যাক বিভাগের ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় এবং ইলেক্ট্রো মার্ট লিমিটেডের হেড অব অপারেশনস মোহাম্মদ কামরুল হাসান।
