২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক স্বাস্থ্যসেবায় ‘বাংলালিংক মাইন্ড কেয়ার’

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক নিয়ে এসেছে কল সেন্টারভিত্তিক মোবাইল কাউন্সিলিং সার্ভিস ‘বাংলালিংক মাইন্ড কেয়ার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 05:48 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

এ সেবার মাধ্যমে গ্রাহকরা তাদের মানসিক সমস্যা অথবা দৈনন্দিন সমস্যা থেকে উদ্ভূত যে কোনো মানসিক চাপের ব্যাপারে বিশেষজ্ঞ পরামর্শক ও মনোবিজ্ঞানীদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি তাদের কাছ থেকে পরামর্শ পাবেন।

সোমবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলালিংক মাইন্ড কেয়ার’ একটি সাবস্ক্রিপশনভিত্তিক মোবাইল কল সেন্টার কাউন্সিলিং সেবা, যেখানে গ্রাহকরা বিশেষজ্ঞ পরামর্শকদের সেবা নেওয়ার জন্য বিনা খরচায় ২০ মিনিট কথা বলতে পারবেন।

কল সেন্টারে গ্রাহকদের সেবা দিতে থাকবেন বিশেষজ্ঞ মানসিক পরামর্শক, ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী এবং মনস্তত্ববিদ।

এই সেবা নিতে গ্রাহকদের মোবাইল ফোন থেকে ৭৮৯৯ নম্বরে ডায়াল করতে হবে। এর সাবস্ক্রিপশন ফি প্রতি সপ্তাহে ১৫ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি ছাড়া)।

গ্রহকরা *৭৮৯৯# ডায়াল করে এসএমএসের মাধ্যমে বিশেষজ্ঞের কাছ থেকে মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শও নিতে পারবেন।

বাংলালিংকের হেড অব কনটেন্ট, মার্কেটিং জিয়াউল হক শিকদার বলেন, “একটি গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ১৬ দশমিক ০৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ বিভিন্ন ধরনের মানসিক অসুস্থতায় ভোগে।

“দেশের মানুষকে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেবা দিতে প্রতি ১ লাখ জনের বিপরীতে কাজ করছেন মাত্র শূন্য দশমিক ৪৯ জন বিশেষজ্ঞ। এই পরিসংখ্যান দেখেই আমারা এই উদ্যোগ নিতে উৎসাহী হয়েছি।”