ভিশন ইম্পোরিয়ামের আউটলেট মুন্সীগঞ্জে
ইলেকট্রনিক্স পণ্য বিপণন প্রতিষ্ঠান ভিশন ইম্পোরিয়ামের আউটলেট মুন্সীগঞ্জে চালু করেছে আরএফএল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সদর উপজেলার মানিকপুরে এই আউটলেটটি উদ্বোধন করেন ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জাহিদ হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে জাহিদ হাসান বলেন, “ভিশন এর ইলেকট্রনিক্স পণ্য গুণগত ও মানসম্পন্ন।”
‘ক্রেতাদের নির্দ্বিধায় ভিশন পণ্য ব্যবহার’ করার আহবান জানান জনপ্রিয় এই অভিনেতা।
আরএফএল’র পরিচালক আর এন পাল বলেন, এই আউটলেটে ভিশনের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, কুকার, ফ্যান, আয়রনসহ যাবতীয় হোম এ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেস্টবাই’র প্রধান পরিচালন কর্মকর্তা গিয়াস উদ্দিন বিশ্বাস, হেড অফ রিটেইল আলী এ মুবিন এবং ভিশন ইম্পোরিয়ামের ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভিশন ইম্পোরিয়ামের ৩২ টি বিক্রয়কেন্দ্র চালু রয়েছে।
