২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং স্মার্ট টিভির সঙ্গে ৩ মাসের ইন্টারনেট ফ্রি

স্যামসাং স্মার্ট টিভিগুলো কিনলেই গ্রাহকরা উপভোগ করতে পারবেন সর্বোচ্চ ১০ হাজার ৯৭৫ টাকা সমমূল্যের অফার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 01:15 AM

Updated : 20 Aug 2022, 12:40 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, স্যামসাং স্মার্ট টিভি কিনে বেঙ্গল ডিজিটাল কেবলের এইচডি ডিজিটাল কেবল অথবা ডোজ ইন্টারনেটের ১০ এমবিপিএস গতিসম্পন্ন ৪৫ জিবি/মাস ব্রডব্যান্ড ইন্টারনেট ইনস্টলেশনসহ তিন মাসের ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।

নিজ এলাকায় বেঙ্গল ডিজিটাল ক্যাবল অথবা ডোজ ইন্টারনেট সেবার আওতাভুক্ত থাকলে গ্রাহকরা এই অফারগুলো উপভোগ করতে পারবেন। যেসব এলাকায় ডোজ ইন্টারনেট অথবা বেঙ্গল ডিজিটাল কেবলের সেবা নেই, সেসব এলাকার গ্রাহকরা স্মার্ট টিভি কিনে দুই হাজার টাকা মূল্যছাড় পাবেন।

বেঙ্গল ডিজিটাল এবং ডোজ ইন্টারনেটের বিদ্যমান গ্রাহকরা বেঙ্গল ডিজিটালের পক্ষ থেকে ৩ মাসের ফ্রি সাবস্ক্রিপশন এবং ডোজ ইন্টারনেটের পক্ষ থেকে ৩ মাসের ১০০% ডাটা বোনাস উপভোগ করতে পারবেন।

দুটি অফার এক সাথে পেতে চাইলে স্যামসাং স্মার্ট টিভি কেনার সময় গ্রাহকদের অতিরিক্ত দুই হাজার টাকা পরিশোধ করতে হবে।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব কনজ্যুমার ফিরোজ মোহাম্মদ বলেন, গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতা বাড়াতে এবং ডিজিটাল পদ্ধতিতে যুক্ত রাখতে স্যামসাং এই ‘এক্সপেরিয়েন্স পারফেকশন’ অফার নিয়ে এসেছে।

গ্রাহকরা এই অফারে স্যামসাং এলইডি টিভিতে সর্বোচ্চ ১৬ হাজার একশ টাকা, কার্ভড্ টিভিতে ১৩ হাজার ৫০০ টাকা এবং জয় প্লাস ক্যাটাগরির টিভিতে ৯ হাজার টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন বলেও জানান হয় বিজ্ঞপ্তিতে।