মার্সেলের রেফ্রিজারেটরে যুক্ত হলো ইনভার্টার টেকনোলজি
দেশীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মার্সেল তাদের ফ্রিজে যুক্ত করেছে ইনভার্টার প্রযুক্তি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রযুক্তির ফলে ফ্রিজের বিদ্যুৎ খরচ কমবে, কম্প্রেসার হবে দীর্ঘস্থায়ী। এটি সচল থাকলেও বাড়তি কোনো শব্দ হবে না। এছাড়া এতে যুক্ত করা হয়েছে ন্যানো হেল্থকেয়ার টেকনোলজি।
চলতি বছর রেফ্রিজারেটর বিক্রিতে ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মার্সেল।
এই লক্ষ্যমাত্রা পূরণে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট লাইনে যুক্ত করা হয়েছে আকর্ষণীয় ডিজাইনের রিচার্জেবল ল্যাম্প, ওয়াটার পিউরিফায়ার, ইন্ডাকশন কুকার, রিচার্জেবল ফ্যান, গ্যাস স্টোভ, সিলড লিড এসিড রিচার্জেবল ব্যাটারি, এলইডি বাল্ব, ইলেকট্রিক স্যুইচ-সকেট, বাল্ব হোল্ডার এবং ফ্যান রেগুলেটর।
মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা (উত্তর) মোশারফ হোসেন রাজীব এক বিবৃতিতে বলেন, “আমাদের লক্ষ্য দেশের ইলেকট্রনিক্স বাজারের শীর্ষস্থান দখল করা।
“অতি অল্প সময়ে গ্রাহকদের কাছে মার্সেল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গ্রাহকদের আস্থা আরো বাড়াতে বাজারে ছাড়া হয়েছে নতুন নতুন পণ্য।”
