ভিশন ইম্পোরিয়াম টি-টোয়েন্টি ক্রিকেট অফারের পুরস্কার বিতরণ
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে আরএফএল এর আউটলেট ‘ভিশন ইম্পোরিয়াম’ আয়োজিত অফারের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর আরএফএল কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আরএফএল এর পরিচালক আর এন পাল।
এ সময় বেস্টবাই এর প্রধান পরিচালন কর্মকর্তা গিয়াস উদ্দিন বিশ্বাস ও ভিশন ইম্পোরিয়াম এর ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে পেয়ারা বেগম, মো. কাওসার ও আতিকুর কবির।
পুরস্কার হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে যথাক্রমে ৩২, ২২ ও ১৯ ইঞ্চি স্মার্ট এবং এলইডি টেলিভিশন। এছাড়া আরও ১৯ জনকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়েছে।
বিশ্বকাপ চলাকালীন ভিশন ইম্পোরিয়াম থেকে ন্যূনতম ৫০০ টাকার পণ্য কিনে তারা এসব পুরস্কার পেয়েছেন।
