চট্টগ্রামে স্মার্টফোন ও ট্যাব মেলায় ব্যাপক সাড়া
চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত স্মার্টফোন ও ট্যাব মেলা শেষ হয়েছে।
শনিবার মেলার দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতা ‘টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব মেলা’য় ভিড় করে।
নগরীর হল টোয়েন্টিফোর কনভেনশন সেন্টারে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত এ মেলা শুরু হয় শুক্রবার।
মেলার আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, প্রথমবারের মত চট্টগ্রামে স্মার্টফোন ও ট্যাব মেলায় তারা অভূতপূর্ব সাড়া পেয়েছেন।
“ব্র্যান্ডগুলো নানা রকম ছাড়ে পণ্য বিক্রি করতে পেরেছে, যা ক্রেতাদের জন্যও ছিল আকর্ষণীয়।”
এবারের মেলায় ১৪টি ব্র্যান্ডের ১০টি স্টল ও ছয়টি প্যাভেলিয়ন অংশ নেয়।
ব্র্যান্ডগুলোর মধ্যে আছে স্যামসাং, উই, সিম্ফোনি, আসুস, লাভ, ট্রানসেন্ড ইত্যাদি।
এবারের মত ভবিষ্যতেও মেলার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক প্রতিষ্ঠানের নাহিদ হাসনাইন সিদ্দিকী।
