২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম প্রান্তিকে সিঙ্গারের বিক্রি বেড়েছে ২৮%

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ)সিঙ্গার ইলেক্ট্রনিকসের বিক্রয় ২৭ দশমিক ৭ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 11:15 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়ে বলা হয়, প্রথম প্রান্তিকের বিক্রি ১৪০ কোটি টাকায় উন্নীত হয়েছে। মুনাফা হয়েছে ৬ কোটি ১৪ লাখ টাকা।

স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ, নতুন বিপণন উদ্যোগ ও অনেক নতুন পণ্যের সমারোহের কারণে এ অর্জন সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে ‍উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, “প্রথম প্রান্তিকের গ্রস মার্জিন বিগত বছরের তুলনায় ২৫ দশমিক ৬ শতাংশ থেকে ৩০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”

এছাড়া পরিচালন ব্যয় নিয়ন্ত্রণের ক্রমাগত প্রচেষ্টার ফলে বিক্রয় ও পরিচালন ব্যয়ের অনুপাত ২৪ দশমিক ১ শতাংশ থেকে কমে ২২ দশমিক ৬ শতাংশে এসেছে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।   

প্রথম প্রান্তিকের অর্জনে ‘আনন্দিত’ সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান গ্যাভিন ওয়াকার বলেন, “উচ্চ মার্জিন, নিম্ন পরিচালন ব্যয়, সুদের নিম্নহার এবং নতুন নতুন উৎপাদনমুখী কার্যক্রম ভবিষ্যতের সম্ভাবনার দুয়ার খুলে দেবে।”