শাহজালাল ইসলামী ব্যাংকে ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পরিচালক পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
ব্যাংকের বোর্ডরুমে সম্প্রতি পরিচালক পর্ষদের ২৩২তম সভা হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও আব্দুল বারেক, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, খন্দকার সাকিব আহমেদ, আব্দুল হালিম, ফকির আখতারুজ্জামান, এম শামসুল হক (প্রতিনিধি- আনোয়ার খান মডার্ণ হাসপাতাল লি.) উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে স্বতন্ত্র পরিচালক মোশাররফ হোসেন ও বিকল্প পরিচালক মো. মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
