ওয়ালটনের ‘ইন্টিলিজেন্ট ইনভার্টার’ ফ্রিজ বাজারে
বিদ্যুৎ সাশ্রয়ী ও কম্প্রেসারের স্থায়িত্ব বাড়ানোর প্রযুক্তি সংযুক্ত করে নতুন ফ্রিজ বাজারে ছেড়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ইলেক্ট্রনিকস।
কোম্পানিটি ইউরোপে প্রচলিত সর্বশেষ এই প্রযুক্তি সুবিধার নাম দিয়েছে ‘ইন্টিলিজেন্ট ইনভার্টার’।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রযুক্তির আটটি মডেল বর্তমান বাজারে রয়েছে।
এতে বলা হয়, “এই প্রযুক্তি ফ্রিজের বিদ্যুৎ খরচ কমাবে ব্যাপকভাবে। বাড়বে ফ্রিজ ও কম্প্রেসারের স্থায়িত্ব।”
গত বছরের শেষদিকে গাজীপুরের নিজস্ব কারখানায় ফ্রিজ উৎপাদনে ইনভার্টার প্রযুক্তি ব্যবহার শুরু করে ওয়ালটন। কয়েকমাস পরীক্ষা-নিরীক্ষার পর গত জানুয়ারিতে সফলভাবে তা বাজারজাত করা হয়।
ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও মার্কেটিং বিভাগের প্রধান এমদাদুল হক সরকার বলেন, দেশের বাজারে ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ নিয়ে এসে চমক সৃষ্টি করেছে ওয়ালটন। ইনভার্টার টোকনোলজির অন্যান্য ব্র্যান্ডের ফ্রিজের দাম অনেক বেশি রাখা হলেও ওয়ালটন বাংলাদেশের গ্রাহকদের জন্য অনেক সাশ্রয়ী মুল্যে এই ফ্রিজ বিক্রি করছে।
তিনি জানান, এখন পর্যন্ত ইনভার্টার প্রযুক্তির আটটি মডেলের ‘নো-ফ্রস্ট’ ফ্রিজ বাজারে ছাড়া হয়েছে। জুনের মধ্যে আরও সাতটি মডেলের ফ্রিজ বাজারে ছাড়া হবে।
কোম্পানিটির সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, “ইনভার্টার প্রযুক্তির নো-ফ্রস্ট ফ্রিজগুলো সাধারণ ফ্রিজের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী। এসব ফ্রিজ দেশের বাজারে ছাড়ার পাশাপাশি রপ্তানি করা হবে ইউরোপ-আমেরিকার উন্নত দেশগুলোতে।”
