‘ভিশন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জাহিদ হাসান
‘ভিশন’ ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
শনিবার পাঁচ বছরের জন্য জাহিদ হাসানকে এই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে তার সঙ্গে চুক্তি করেন ‘ভিশন’র বিক্রয় ও বিপণন মহা-ব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ।
ভিশনের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি জাহিদ হাসান এই পণ্যের বিজ্ঞাপনে মডেলও হবেন।
এ প্রসঙ্গে অভিনেতা জাহিদ হাসান বলেন, “ভিশনের পন্যগুলো দেশি ও অত্যন্ত উন্নতমানের। এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পেছনে দর্শক শ্রোতাদের অনেক ভালবাসা কাজ করেছে।
“তাদের সহযোগিতা ও ভালবাসার কারণেই এমন একটি বড় প্রতিষ্ঠান আমাকে তাদের অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছে।”
চুক্তি স্বাক্ষরের সময় ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার রাকিব আহমেদ, মোহিত চক্রবর্তী ও প্রাণ-আরএফএলের হেড অফ মিডিয়া সুজন মাহমুদ উপস্থিত ছিলেন।
