অভ্যন্তরীণ ৩ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বৈশাখী অফার
ইউএস-বাংলা এয়ারলাইন্স সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ভ্রমণকারীদের জন্য বৈশাখের বিশেষ অফার ঘোষণা করেছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “এখন থেকে বৈশাখ জুড়েই ওয়ান ওয়ের জন্য সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ন্যূনতম মাত্র ২৯৯৯ টাকায় ভ্রমণ করা যাবে।”
এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও কক্সবাজারেও রয়েছে ‘আকর্ষণীয় সাশ্রয়ী’ ভাড়া।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে রয়েছে ৭৮ আসন বিশিষ্ট তিনটি ড্যাশ-৮ কিউ ৪০০ এয়ারক্রাফট।
বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ৯৮.৭% অন-টাইম পারফর্মেন্স নিয়ে যাত্রীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
